জামালপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে শনিবার ( ২৭ জুন) বিকালে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে জামালপুরে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলায় অংশগ্রহন করেন জেলা প্রশাসন একাদশ বনাম জেলা ক্রীড়া সংস্থা একাদশ। খেলায় জেলা প্রশাসন একাদশকে ২-১ গোলে পরাজিত করে জেলা ক্রীড়া সংস্থা একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ইউসূপ আলী, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, আব্দুল্লাহ্ আল ফুয়াদ রেদুয়ানসহ প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়াপ্রেমী সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক ও অতিথিবৃন্দরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।
ভোরের আকাশ/এম