শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাদীর হামলাকারীদের পালানো ঠেকাতে  বেনাপোল সীমান্তে সর্তকতা

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

 ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের পালানো ঠেকাতে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি করেছে বিজিবি,পুলিশ ও ইমিগ্রেশন ।

গত শুক্রবার ঢাকার এলাকায় নির্বাচনি প্রচারের সময় হামলাকারীরা গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শরিফ ওসমান হাদি।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে বাড়তি সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছেন সংশিষ্ট নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। এছাড়া সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা অপরাধমূলক তৎপরতা রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি সদস্যরা বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমিগ্রেশন এস এম সাখাওয়াত হোসেন জানান, ইমিগ্রেশন রুটে যাতে কোন ভাবে ভারতে ঢুকতে না পারে সে বিষয়েও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসরাফ হোসেন জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত আসামিদের ধরতে পুলিশকে সতর্ক রাখা হয়েছে।

উল্লেখ্য,যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল সীমান্তের বৈধ ও অবৈধ রুটে ভারতে পালানো চেষ্টা করে থাকে অপরাধীরা। গত দেড় বছরে ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্ত পথ ও ইমিগ্রেশন থেকে প্রায় অর্ধশতাধিক অপরাধী গ্রেফতার হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.


 

শরীফ ওসমান হাদিযশোরবেনাপোল ইমিগ্রেশনপুলিশ

শেয়ার করুন: