শিরোনাম
ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদনেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোটইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীগোপনে চিকিৎসা শেষে ফের ইমরান খানকে কারাগারে স্থানান্তরআরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপবাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীরমোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্তদেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দামনারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদনেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

খেলনা পিস্তল দিয়ে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খেলনা পিস্তলকে আসল অস্ত্রের মতো প্রদর্শন করে চার্চের পরিচালকের স্ত্রীর কাছ থেকে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক এক যুবক গণপিটুনিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৮টার দিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। এদিকে লুটের ঘটনায় জড়িত অন্য তিনজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়ায় অবস্থিত ব্যাপ্টিস্ট চার্চ হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার স্ত্রী হেনা ত্রিপুরাকে লক্ষ্য করে চার যুবক লুটের চেষ্টা চালায়। এ সময় তারা খেলনা পিস্তল প্রদর্শন করে তাঁর কাছ থেকে নগদ ২ লাখ টাকা ও আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের তিনটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়।

ঘটনার সময় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। একপর্যায়ে তাঁদের ধাওয়ায় মো. রফিক (২৫) নামে এক যুবক আটক হন। এ সময় তাঁর কাছ থেকে দুটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়। তবে নগদ ২ লাখ টাকা ও একটি স্বর্ণের আংটি নিয়ে দলের অন্য তিন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয়দের মারধরে রফিক গুরুতর আহত হলে সন্ধ্যা ৭টার দিকে তাঁকে চন্দ্রঘোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাঁকে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাত আনুমানিক ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত রফিক বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার মুন্সিপাড়ার বাসিন্দা। তিনি মৃত আব্দুল জলিলের ছেলে। অপর পলাতক অভিযুক্ত মো. আকাশ (২৪) একই ইউনিয়নের শফিপুর এলাকার মোহাম্মদ আলী করিমের ছেলে। তাঁর বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় দায়ের করা একটি চুরির মামলায় আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন

কুয়েটে ‘বই উৎসব-২০২৬’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, চারজনের একটি দল চার্চে ডাকাতির ঘটনা ঘটায়। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এর আগেই জনতার মারধরে তিনি গুরুতর আহত হয়েছিলেন। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে দুটি স্বর্ণের আংটি ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে। অন্য তিনজন নগদ ২ লাখ টাকাসহ পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় ডাকাতির অভিযোগের পাশাপাশি আটক যুবকের গণপিটুনিতে মৃত্যুর বিষয়টিও সামনে এসেছে। একই ঘটনায় একদিকে লুটের শিকার পরিবার, অন্যদিকে আইন নিজের হাতে তুলে নেওয়ার পরিণতি নিয়ে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: