শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

চট্টগ্রামে নকল সাবান তৈরির কারখানা সিলগালা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় নকল সাবার তৈরির কারখানার সিলগালা করা হয়েছে। এসময় বিভিন্ন ব্র্যান্ডের আনুমানিক ১০-১৫ হাজার পিস সাবান ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে র‌্যাব-৭ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, শিকলবাহায় একটি অবৈধ সাবানের তৈরির কারখানা পাওয়া গেছে। এ কারখানার বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই। সরকারি লাইসেন্স নেই। সাবান তৈরিতে যেসব উপাদান ব্যবহার করা হচ্ছে সেগুলোর কোনো অনুমোদন নেই।

দুজন শ্রমিক জানিয়েছে, মূলত রাতের বেলায় কারখানায় সাবান তৈরির কাজ চলে। এসব সাবান বিভিন্ন কোম্পানির নামে তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদে এ অভিযান চালানো হয়। রিকশার গ্যারেজের আড়ালে তৈরি করা হচ্ছিল বিভিন্ন ব্র্যান্ডের নকল সাবান। গোপনে রাতের বেলায় লোকজন এসে সাবান তৈরি করা হতো। সাবানে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর ক্যামিকেল।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, এ কারখানায় অবৈধভাবে তৈরি করা হচ্ছিল বিভিন্ন কোম্পানির সাবান। এসব সাবানে ব্যবহার করা মেটারিয়ালের মান নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি তাদের কাছে নেই। সাবানে যেসব সুগন্ধি এবং কালার ব্যবহার করা হচ্ছে এগুলো মানুষের শরীরের স্কিনের জন্য অত্যন্ত ক্ষতিকর। দীর্ঘদিন ব্যবহার করলে ক্যানসার হওয়ারও সম্ভাবনা থেকে যায়। এ কারণে অভিযানে কারখানার সবকিছু জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কারখানা সিলগালা করা হয়েছে। কারখানার মেশিন টুলসগুলো নিলামে বিক্রি করা হবে। জব্দ করা মানহীন সাবান ধ্বংস করা হবে।’

ভোরের আকাশ/এসএইচ

চট্টগ্রাম

শেয়ার করুন: