বরিশালে ইসলামী যুব আন্দোলনের জেলা ও নগর যুব সম্মেলন অনুষ্ঠিত

বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে জেলা ও নগর যুব সম্মেলনের অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় বরিশালের চাঁদমারীস্থ এম সি অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম,এছাড়া আরো ও উপস্থিত ছিলেন প্রফেসর মুহাম্মদ লোকমান হাকিম, মাওলানা মুহাম্মদ জামিলুর রহমান, মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান, মাওলানা আবুল খায়ের আশরাফী, মাওলানা মুহাম্মদ আজিজুল হক, মাওলানা আবুল কালাম আজাদ ও হাফেজ মাওলানা আরমান হোসেন রিয়াদের।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ রেজাউল করীম।
সম্মেলনকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে বলে আয়োজকদের প্রত্যাশা।
ভোরের আকাশ/রই