শিরোনাম
ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্ক

মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে নোয়াগাঁও, হুমকিতে বসতভিটা-ফসলি জমি

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নদীভাঙনে একের পর এক বসতভিটা ও ফসলি জমি হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম। মেঘনার ভয়াবহ ভাঙনে ইতোমধ্যে ১০ থেকে ১২টি বসতভিটা ও প্রায় ৩০০ একর উর্বর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। 

ভাঙন অব্যাহত থাকায় হুমকির মুখে রয়েছে গ্রামের একমাত্র স্কুল, মসজিদসহ গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে পুরো জনপদ।

স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনার তীব্র স্রোতে প্রতিনিয়ত ভাঙছে নোয়াগাঁও গ্রামের বিস্তীর্ণ এলাকা। বসতভিটা হারিয়ে অনেক পরিবার এখন আশ্রয়হীন। আবার যেসব পরিবার ফসলি জমি হারিয়েছে, তাদের জীবিকার পথও সংকুচিত হয়ে পড়েছে। কৃষিনির্ভর এসব পরিবারের কাছে আবাদি জমিই ছিল উপার্জনের প্রধান অবলম্বন। সেই জমি নদীগর্ভে চলে যাওয়ায় অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন।

ভাঙনের ভয়াবহতা শুধু বসতবাড়ি ও ফসলি জমিতেই সীমাবদ্ধ নেই। গ্রামের একমাত্র স্কুল, মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এখন নদীর ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে হুমকির মুখে পড়েছে মানুষের যাতায়াতের পথ ও দীর্ঘদিনের সামাজিক অবকাঠামো।

ইতোমধ্যে নদীভাঙনে বিলীন হয়েছে হাওরবাসীর বহুল প্রত্যাশিত অষ্টগ্রাম-চাতলপাড়া সড়কের একাংশ। এতে ওই এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন রয়েছে। যাতায়াতের দুর্ভোগের পাশাপাশি শিক্ষা, কৃষি ও দৈনন্দিন জীবনেও এর প্রভাব পড়ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীভাঙন রোধে সময়মতো স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ কিংবা নদীতীর রক্ষা বাঁধ নির্মাণ করা না হলে নোয়াগাঁও গ্রামের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। তাই বসতভিটা, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় দ্রুত সরকারি ও প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন

খুলনায় বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভা

এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল জানান, গত বর্ষা মৌসুমে ওই এলাকায় আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়ন করা হয়েছিল। তবে ইওডঞঅ কর্তৃক ড্রেজিংয়ের ফলে নদীতে তীব্র স্রোত ও ঘূর্ণনের সৃষ্টি হওয়ায় ভাঙন এখনো অব্যাহত রয়েছে।

তিনি বলেন, বিষয়টি তাঁদের নজরে রয়েছে। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় নদীভাঙন রোধে একটি প্রকল্প প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন। নোয়াগাঁও এলাকার পরিস্থিতির বিষয়টিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: