সিংগাইরে ২ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা আটক

মানিকগঞ্জের সিংগাইরে দুই বছর বয়সী ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগে নীরব হোসেন (১৭) নামে এক কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ। তিনি শিশুটির আপন চাচা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বলধরা ইউনিয়নের তেলিখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরিবারের অভিযোগ, মঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে নীরব শিশুটিকে নিজ ঘরে নিয়ে যায়। পরে শিশুটির মা গোসল করানোর সময় তার শরীরে ব্যথার বিষয়টি জানতে পারেন।
পরিবারের সদস্যরা শিশুটিকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা করান। পরে বুধবার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠান।
সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে নীরব হোসেনকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/ এনউব