শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

দিনাজপুরে ১২ লাখ টাকার মাদকসহ ধৃত-১

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ছয় হাজার পিস নেশা জাতীয় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত যুবক মো. আতিক খান মিম ওরফে মনু (২৮)।  

দিনাজপুর গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, উদ্ধারকৃত নেশা জাতীয় ট্যাবলেটের মূল্য প্রায় ১২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত এসএ পরিবহন কুরিয়ারের কার্টন, শোষক তুলার প্যাকেট, স্যানিটারি ন্যাপকিন এবং ক্যাশ মেমোসহ চালানের কপিও জব্দ করা হয়েছে।

তিনি জানান, গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার(১৭ নভেম্বর) সন্ধ্যায় কোতয়ালী থানার কালিতলা এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের পিছনে অবস্থিত তাদের পার্সেল গোডাউনে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে আতিক খান মিম ওরফে মনু (২৮) কে আটক করা হয়।

ঘটনাস্থলে গোয়েন্দা পুলিশ উপস্থিত সাক্ষীদের সামনে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের হেফাজতে থাকা একটি কার্টন তল্লাশি করে ৬০০ পাতায় ১০টি করে মোট ৬ হাজার পিস নেশা জাতীয় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ট্যাবলেটের ওজন ১ হাজার ৬২০ গ্রাম। এ ছাড়াও কার্টনের ভেতর থেকে ৭০টি নীল রঙের মিনার ব্র্যান্ডের শোষক তুলার প্যাকেট, ১৮টি জয় স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট এবং তার পকেট থেকে ক্যাশ ম্যামোসহ চালানের কপি জব্দ করা হয়।

গোয়েন্দা পুলিশের সূত্রটি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত যুবক উদ্ধার করা মাদক দ্রব্য নিজের হেফাজতে রেখে দিনাজপুর শহরসহ বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন। তার মাদক পরিবহন ও বিক্রি কাজে একটি চক্র সার্বক্ষণিক জড়িত রয়েছে বলেও মনু গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন।  

আরও পড়ুন

রূপগঞ্জে মেঘলা পরিবহনের দুই বাসে আগুন

সূত্র জানায়, মনুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বে দায়েরকৃত একটি মামলা চলমান রয়েছে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজ মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে।

বুধবার আদালত  সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত যুবককে দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: