শিরোনাম
‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশসম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকহাসিনা ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে: অ্যাটর্নি জেনারেলবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশসম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকহাসিনা ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে: অ্যাটর্নি জেনারেলবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত

সালথায় যুবদল-ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ৯:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ড এবং অপতৎপরতার প্রতিবাদে ফরিদপুরের সালথায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার থেকে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেলের বহর নিয়ে সালথা সদর বাজার, থানা রোডসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বল্লভদী ইউনিয়নের চণ্ডীবর্দী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন

লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম চালু করতে সেনাবাহিনীর ৪ লাখ টাকা অনুদান

এ সময় শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরের নেতৃত্বে শোডাউনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সদস্যসচিব এনায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, মিরান হোসেন, মাহফুজ খান, খোকন মাতুব্বর, ফরিদ হোসাইন, রাসেল শেখ, সদস্য রাজীব মোল্লা ও মাসুদ পারভেজ। এ ছাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: