ধামরাইয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউএনওর বৈঠক

ঢাকার ধামরাইয়ে টানা ৪ রাতে ৪ টি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পরিবহন সেক্টর ও সাধারণ জনগনের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা ও চরম আতংক ছড়িয়ে পড়ে। এ নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা উন্নয়ন কল্পে বুধবার (১১ নভেম্বর) পরিবহন মালিক ও নেতাদের সাথে জরুরী বৈঠক করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান, ধামরাই অঞ্চলের ট্রাফিক ইনচার্জ ফিরোজ প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, ডি লিং ও জনসেবা পরিবহনের কর্মকর্তা বৃন্দ।
এ আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন বলেন, কোন সড়কে বা ফাঁকা জায়গায় গাড়ী রাখা যাবে না। কেউ যদি ফাঁকা জায়গায় গাড়ি রাখে এবং কেউ নিয়ম না মানলে তার পরিবহন ড্রামপিং করা হবে।
পরিবহন মালিকদের উদ্দেশ্য করে বলেন,আপনার পরিবহন বা গাড়ি ফাঁকা জায়গায় না রেখে নিরাপদে রাখবেন । সেইসাথে রাতে পাহারার ব্যবস্থা করতে হবে। যাতে করে কোন দুষ্কৃতকারী দেশের সম্পদ নষ্ট করতে না পারে। গুরুত্বপূর্ণ প্রতিটি বাসষ্ট্যান্ড এলাকায় পরিবহন মালিকদের সমন্বয় করে কমিটি করতে হবে।
ভোরের আকাশ/সু.পা