শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা আগামী প্রজন্মের এক বাতিঘরঃ নজরুল ইসলাম মঞ্জু

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

"মনুষ্য বিবেক জাগরিত হোক আর একবার" শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং তার সকল সহযোগী সংগঠনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু তার বক্তব্যে বলেন শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক, মানবসেবা, পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা ভূয়সী প্রশংসা রেখে যাচ্ছে। আগামীর প্রজন্মের এক বাতিঘর এর আশা দেখছি এই সংগঠনের ভিতর।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টায় নতুনতারা ভবন মিলনায়তনে এক জমকালো আয়োজনে তিনি উপস্থিত থেকে এই বক্তব্য রাখেন।

কেন্দ্রীয় মহাসচিব শাখাওয়াৎ হোসেন স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শেখ আবু আসলাম বাবু, বিশেষ অতিথি ছিলেন তাসরিনা বেগম, অধ্যাপক এবিএম আদেল মুকুল, অনিন্দ্য আনিস, ডক্টর সুরাইয়া ইয়াসমীন হীরা, সাজ্জাদ হোসেন বিশ্বাস, দিলরুবা লিপি, স্মৃতি রেখা বিশ্বাস, শেখ মোঃ শামসুদ্দোহা বাঙালি । পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।

আরও পড়ুন

বিপুল সোনা ও কোটি ডলার জব্দ, শীর্ষ প্রসিকিউটরের পদত্যাগ

সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি নজরুল ইসলাম মঞ্জুকে নতুনতারা গুণীজন সম্মাননা প্রদান করা হয়। বিশেষ অবদানের জন্য ছয়জনকে নতুনতারা আজীবন সম্মাননা প্রদান করা হয় প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক (গবেষণা), স্মৃতি রেখা বিশ্বাস (বাচিক শিল্পী ), রাশিদা আখতার লিলি (সমাজসেবা), অনিন্দ্য আনিস (কবিতা), আসাদুজ্জামান মিলন (সমাজসেবা), সরদার আব্দুল আজিজ (সংগঠক )।  

এর আগে বিকাল ৪টায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম। প্রথম অধিবেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক।

ভোরের আকাশ/এম

নজরুল ইসলাম মঞ্জু

শেয়ার করুন: