শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুতুপালং ক্যাম্পের বাজারে আগুন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাণিজ্যিক স্টেশন বাজারে আগুনে অন্তত পাঁচটি দোকান পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কুতুপালং ক্যাম্প এলাকার বাজারে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সদস্য মো. হেলাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘রোহিঙ্গা ক্যাম্পের পাশের বাজারে আগুন লেগে পাঁচ দোকান পুড়ে গেছে। একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

ভোরের আকাশ/নি. ব

ভয়াবহ আগুন

শেয়ার করুন: