শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে সর্বস্তরের মানুষের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন কাউখালীর কৃতি সন্তান স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

শনিবার (২৩ আগস্ট) সকাল দশটায় কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

দিনব্যাপী প্রায় তিন শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা দেওয়া সহ ঔষধ সরবরাহ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনি, সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব হোসেন তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আশরাফুল ইসলাম সেতু, কাউখালী সরকারি কলেজের ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ ইমরান, স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই মহৎ উদ্যোগ সম্পর্কে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জসিম উদ্দিন বলেন, সাধারণ জনগণের সেবা করাই আমার লক্ষ্য। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সেবা দিতে পেরেছি এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি আরো বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কার্যকলাপ অব্যাহত রাখব।

ভোরের আকাশ/জাআ

পিরোজপুরনাজিরপুরস্বেচ্ছাসেবক দলফ্রি মেডিকেল ক্যাম্প

শেয়ার করুন: