শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ২ ভাই

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ৮:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জের তাড়াশ থেকে নাটোরের সিংড়ায় সাংবাদিক সেজে চাঁদাবাজির সময় হাফিজুর রহমান (৪৭) ও উজ্জ্বল হোসেন (৩৬) নামের দুইজনকে আটক করেছে পুলিশ। আটকেরা আপন দুই ভাই বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) বিকেলে সিংড়া থানা পুলিশের একটি দল পৌর শহরের খাদ্য গোডাউন এলাকা থেকে তাদের আটক করে।

আটকেরা সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভার আসানবাড়ি এলাকার বাসিন্দা।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, হাফিজুর রহমান ও উজ্জ্বল হোসেন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে খাদ্য গোডাউনে গিয়ে কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন। কর্মকর্তাদের সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা ডায়েরির পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/মো.আ.
 

চাঁদাবাজিসিরাজগঞ্জপুলিশ

শেয়ার করুন: