মনোহরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে সেনাবাহিনীর উদ্বুদ্ধকরণ কর্মশালা

কুমিল্লার মনোহরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে সেনাবাহিনীর এক উদ্বুদ্ধকরণ কর্মশালা বুধবার সকাল ১১টায় উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
নবম থেকে দ্বাদশ শ্রেনীর প্রায় ২ শতাধিক শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করে।
কর্মশালায় বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তির বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়। বিশেষ করে দালাল চক্রের মাধ্যমে অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে লোক ভর্তির বিষয়ে কেউ যেন প্রতারিত না হয় এ বষয়ে শিক্ষার্থীদের নানা দিক নির্দেশনা প্রদান করা হয়।
শিক্ষার্থীদের মাঝে দেশ গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান তুলে ধরা হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন ইসফাক এর নেতৃত্বে ওয়ারেন্ট অফিসার সুমন এ কর্মশালা পরিচালনা করেন।
এ সময় মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আবদুল মতিন, উপজেলা সেনা কল্যাণ সমিতির সাধারন সম্পাদক হাজী সেলিম মজুমদারসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/রই