শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় ছাত্র জনতার উদ্যোগে হত্যা ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঢাকার মিটফোর্ডে পাথর ছুঁড়ে সোহাগ নামে এক ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় সর্বস্তরের ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকালে 'ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ করে ।

ছাত্র জনতার বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশ করে। অনুষ্ঠিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, মাওলানা মাসুদ উর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান, সাবেক যুগ্ম সদস্য সচিব মোঃ রাশেদ, ছাত্রশিবির নেতা রাকিব, ছাত্র নেতা সানজিদ প্রমুখ।

বিক্ষোভকারীরা ঢাকার মিটফোর্ডসহ সারাদেশে হত্যা, খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি ও বিভিন্ন অপকর্মের জন্য নাম উল্লেখ না করে প্রভাবশালী রাজনৈতিক দল ও গোষ্ঠীকে দোষারোপ করেন। অতিদ্রুত দোষীদের ‌গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানান। অন্যথায় সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে আরেকটি জুলাই বিপ্লব ঘটানো হবে বলে হুঁশিয়ারির উচ্চারণ করেন।

ভোরের আকাশ/এসএইচ

ব্যবসায়ী হত্যামিটফোর্ডকাপাসিয়াবিক্ষোভ মিছিল

শেয়ার করুন: