শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

ফুলবাড়ীয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের দীর্ঘদিনের রাজনৈতিক ঐক্য, ত্যাগ-সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের স্মৃতিচারণ করেন নেতৃবৃন্দ।

রবিবার (৮ নভেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া উপজেলার হেলাল কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি ছিদ্দিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইদুর রহমান সাইদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ বিএ, ইসহাক আলী, আইয়ুব আলী সরকার,গোলাম সারোয়ার ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক  যুগ্ন আহবায়ক ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি এজিএম ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের রাজনৈতিক ইতিহাসে ঐক্য, সংহতি ও জাতীয় চেতনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দলের আদর্শ, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, ফুলবাড়ীয়া উপজেলায় বিগত ১৭টি বছর নানা রাজনৈতিক প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও করিম সরকারের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ ছিল। দুঃসময়ে নেতাকর্মীদের পারস্পরিক সহযোগিতা, ত্যাগ ও সাংগঠনিক দৃঢ়তা দলের শক্তিকে ধরে রেখেছিল। সেই ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে আগামী দিনের রাজনৈতিক পথচলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুন

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

তারা বলেন, ব্যক্তিগত মতপার্থক্য থাকতে পারে, তবে দলের বৃহত্তর স্বার্থে ঐক্যের বিকল্প নেই। তৃণমূলের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন, পারস্পরিক সম্মান এবং সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়েই ফুলবাড়ীয়া বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করা সম্ভব।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে দেশ, জনগণ ও গণতন্ত্রের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: