শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

শামা ওবায়েদের নির্দেশনার পর সালথায় বিএনপি-যুবদল-ছাত্রদলের মিছিল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৫:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
শামা ওবায়েদের নির্দেশনার পর সালথায় বিএনপি-যুবদল-ছাত্রদলের মিছিল
শামা ওবায়েদের নির্দেশনার পর সালথায় বিএনপি-যুবদল-ছাত্রদলের মিছিল

যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, সন্ত্রাস, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিহত করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে ফরিদপুরের সালথায় মিছিল করেছে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকরর্মীরা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নির্দেশনা ও আহ্বানের পরিপ্রেক্ষিতে আয়োজিত এ মিছিলে নেতৃত্ব দেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আসাদ মাতুব্বর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সালথা উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে নেতাকর্মীরা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন।

মিছিলে আসাদ মাতুব্বর সালথা উপজেলার সব ইউনিয়নের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দেন। তিনি বলেন, দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় সজাগ ও সতর্ক থাকতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সালথায় যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। জনগণের জানমালের নিরাপত্তা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বিশেষ অভিযান

মিছিলে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, বিএনপি নেতা আব্দুর রব মাতুব্বর, যুবদলের সদস্যসচিব মো. এনায়েত হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইস্রাইল মাতুব্বর, যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হুসাইন, মো. হাবিবুর রহমান হাবিব, খোকন মাতুব্বর, রাসেল শেখ, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আকুব্বর, ওবায়দুর রহমান, ভাওয়াল ইউনিয়ন যুবদলের সদস্য মো. ইলিয়াছ মোল্যা, যুবদলের সদস্য মো. ইয়াছিন মোল্যা, মো. রাজিব হোসেন, ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সালথা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. শামসুল হক সবুজ ও সহসভাপতি পিয়াস হাসানসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানান। রাতের এ মিছিলকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: