শিরোনাম
প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনপ্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

ধামরাইয়ে টানা ৪ রাতে ৪ বাসে অগ্নিসংযোগ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৩:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ধামরাইয়ে টানা ৪ রাতে ৪ বাসে অগ্নিসংযোগ
ধামরাইয়ে টানা ৪ রাতে ৪ বাসে অগ্নিসংযোগ

ঢাকার ধামরাইয়ে এবার গভীর রাতে উপজেলা (ভূমি) অফিসের কাছে পার্কিং করা বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

এ নিয়ে টানা ৪ রাতে ৪টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে ধামরাই পৌরশহরের যাত্রাবাড়ি এলাকায় আঞ্চলিক মহাসড়কে উপজেলা ভূমি অফিসের কাছে হামজা পরিবহনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রাতে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়ীর সবসিট পুড়ে গেছে।

হামজা পরিবহনের মালিক মোঃ লালন মিয়া বলেন, আমি কোন রাজনীতি করি না। ৫/৬ বছর ধরে পরিবহনের ব্যবসা করি। গার্মেন্টস কর্মীদের আনা নেয়ার ও যাতায়াতের জন্য কাজ করি। আমার গাড়ী কি দোষ করলো।

এর আগে শনিবার (৭ নভেম্বর) রাত গভীর রাতে মধ্যে ধামরাই-ঢুলিভিটা-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের শরীফবাগ আফাজ উদ্দিন কলেজের সামনে বাসটিতে আগুন দেওয়া হয়। রাতেই সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারলে ও বাসের সব সিট পুড়ে গেছে।

এর পূর্বে শুক্রবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় থেমে থাকা বাসেও অগ্নিসংযোগ করা হয়।

অপরদিকে বৃহস্পতিবার রাতে ধামরাই থানা বাসষ্ট্যান্ডের পূর্বপাশে পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শনিবার রাতে পুড়ে যাওয়া বাসটির মালিক ধামরাই ইউনিয়নের শরীফবাগ গ্রামের লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, ‘প্রতিদিন এখানে বাসটি রাখা হয়। শনিবার ভোররাতে দুর্বৃত্তরা আমার বাসে আগুন ধরিয়ে দিয়েছে। আমি কোনো রাজনীতি করি না এর পরও কেন আমার গাড়ি পুড়িয়ে দিল? আমি এর বিচার চাই।

শুক্রবার রাতে পুড়ে যাওয়া পল্লী সেবা পরিবহনের মালিক সূতিপাড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। আগুনে বাসের সিট গুলো পুড়ে গেছে। এ বাস দিয়ে পোশাক কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হতো।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, বাসের অগ্নিসংযোগের ঘটনা গুলো তদন্ত করা হচ্ছে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: