শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে অগনিত মানুষের অশ্রুসিক্ত বিদায়ে রাজনৈতিক ও সাংবাদিক নেতা ফায়জুল কবির তালুকদার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

অগণিত মানুষকে কাঁদিয়ে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পিরোজপুরের জিয়ানগর উপজেলার সর্বজন শ্রদ্ধেয় মরহুম ফায়জুল কবির তালুকদার (৫৮) এর জানাজা সম্পন্ন হয়েছে। তিনি ছিলেন পিরোজপুরের জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। জিনানগর বিএনপির দুঃসময়ের এই নেতা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিআরডিবির বর্তমান চেয়ারম্যান।

শনিবার (২৩ মে) সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় খুলনা সিটি মেডিকেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। একই দিন বিকেল সাড়ে ৫টায় (আছরবাদ) জিয়ানগর মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে অ্যাম্বুলেন্সযোগে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি লিভার, কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

ফায়জুল কবির তালুকদার জিয়ানগর উপজেলার ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের সন্তান। অত্র উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তথা মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, সেতার স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এফ. করিম আলিম মাদ্রাসা, জিয়ানগর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাসহ উপজেলা পরিষদ, হাসপাতাল, স্বাস্থ্য ক্লিনিক, থানা ভবন, জিয়ানগর বাজারসহ আরও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জমিদাতা হিসেবেও তার পরিবারের অবদান রয়েছে।

তার পিতা দীর্ঘদিন ইউপি চেয়ারম্যান ছিলেন। বড় ভাই ইকরামুল কবির মজনু একাধিকবার ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান, মেজ ভাই আসাদুল কবির তালুকদার স্বপন একাধিকবার ইউপি চেয়ারম্যান এবং তিনি নিজে উপজেলা পরিষদের সফল ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এছাড়া তিনি দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করেও আওয়ামী সরকারের রোষানলে পড়ে পরাজিত হয়েছেন বলে স্থানীয়দের দাবি। বর্তমানে তার ভাতিজা মাসুদ করিম ইমন সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মানবিক গুণাবলিসম্পন্ন, ন্যায়নিষ্ঠ, সৎ ও আদর্শবান ব্যক্তি হিসেবে ফায়জুল কবির তালুকদারের ব্যাপক সুনাম রয়েছে। উপজেলার কোনো মানুষ অসুস্থ হলে বা মারা গেলে তিনি সবার আগে ছুটে যেতেন। তার চোখ ফাঁকি দিয়ে কোনো মৃত ব্যক্তির জানাজা সম্পন্ন হয়েছে বলে কারও জানা নেই। তিনি সবসময় মানুষের বিপদে-আপদে পাশে থাকতেন। আওয়ামী সরকারের আমলে বহু মিথ্যা মামলা ও জুলুম-নির্যাতন সহ্য করেও তিনি নীতি ও আদর্শ থেকে পিছু হটেননি। তার মৃত্যুতে জিয়ানগরবাসী একজন অভিভাবক হারালেন। তার  মৃত্যুতে নিজ এলাকাসহ পিরোজপুর জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসছে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন  পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, ফায়জুল কবির তালুকদার ছিলেন রাজপথ থেকে বেড়ে ওঠা বিএনপির এক নিবেদিত নেতা, সকল মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার রাজনৈতিক ও সামাজিক অবদান জিয়ানগরবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

আরও পড়ুন

স্থানীয় সকল নির্বাচনে জামায়েত ইসলামীর প্রাথী থাকবে: মিয়া গোলাম পরওয়ার

আরো শোক জানিয়ছেন পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাইদী,  পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ রেজাউল ইসলাম শামীম, সাধারন সম্পাদক তানভীর আহম্মেদ, পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন সম্পাদক মোঃ নাইম হোসেন তালুকদার, জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি খান মো: নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান খান,
নাজিরপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক এস.এম সিপার, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসাইন ও সেক্রেটারী তৌহিদুর রহমান রাতুল।

তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনায় শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

ভোরের আকাশ/নি

পিরোজপুর

শেয়ার করুন: