শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাদুল্লাপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রেনের ধাক্কায় দীপঙ্কর রাম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার কামারপাড়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপঙ্কর রাম দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা গ্রামের ভুট্টু রামের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেসের সঙ্গে কামারপাড়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেসের ক্রসিং চলছিল। এ সময় অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার চেষ্টা করলে করতোয়া ট্রেনের ধাক্কায় দীপঙ্কর রাম ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে গাইবান্ধা বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব গণি সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।

আরও পড়ুন

মুকসুদপুরে জাহান বেগম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব গণি জানান, নিহত দীপঙ্কর রাম নিজ বাড়ি থেকে দোলনচাঁপা ট্রেনে করে বালাসীঘাট হয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। কামারপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামার পর রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ বা দাবি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/জেআ

গাইবান্ধা

শেয়ার করুন: