শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আরেক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরমান হোসেন নামে আরেক আসামিকে গ্রেফতার করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১১ আগস্ট) রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে র‌্যাব এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে।

এর আগে গত শুক্রবার স্বাধীন নামের এক আসামিকে গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকা থেকে এবং পরে শহিদুল নামে আরেক আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ৭ আগস্ট গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। নিহত তুহিন (৩৮) দৈনিক প্রতিদিন পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তুহিন হত্যাকাণ্ডের পর তার ভাই মো. সেলিম বাদী হয়ে বাসন থানায় অজ্ঞাতনামাদের নামে মামলা দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের পরিচয় শনাক্ত করে গ্রেফতার অভিযান চালিয়ে আসছে।

ভোরের আকাশ/এসএইচ

সাংবাদিক তুহিনআসামিহত্যামামলা

শেয়ার করুন: