শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

ফরিদপুরে বিশ্ব বসতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬, ২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিশ্ব বসতি দিবস উপলক্ষে ফরিদপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, ফরিদপুরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি পুলিশ সুপারের কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, সিভিল সার্জন মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ রায়হান গফুর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খায়রুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, প্রত্যেক মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করা এবং পরিকল্পিত ও টেকসই নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য ও পরিবেশবান্ধব শহর গড়ে তোলাই বিশ্ব বসতি দিবসের মূল লক্ষ্য।

আরও পড়ুন

প্রকৃতি বাঁচলেই মানুষ বাঁচবে: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ, বস্তি সমস্যা, জলাবদ্ধতা, পরিবেশ দূষণ ও আবাসন সংকট মোকাবিলায় সরকার, প্রশাসন ও জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় সবার জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত নগরায়ণ ও পরিবেশবান্ধব বসতি গড়ে তুলতে সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: