শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল এক নারীর, আহত ২০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৬ মে ২০২৫, ৯:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল এক নারীর, আহত ২০
দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল এক নারীর, আহত ২০

দিনাজপুর-দশমাইল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ও ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

আহতদের মধ্যে ১২ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (৫ মে) রাত ৮টার দিকে দিনাজপুর সদর উপজেলার জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে রংপুরগামী নুরানী ট্রাভেলসের একটি দ্রুতগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভুট্টা বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের এক নারী যাত্রী মারা যান। আহত হন আরও অন্তত ২০ জন।

বাসটিতে অধিকাংশ যাত্রী ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থী।

দুর্ঘটনায় নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

ভোরের আকাশ//হ.র

দিনাজপুরসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: