মেহেরপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় মেহেরপুর কোর্ট রোড এলাকায় গণঅধিকার পরিষদ জেলা কার্যালয়ের পাশের ‘বাঙালিয়ানা রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা গণঅধিকার পরিষদের সমাজসেবা সম্পাদক মো. মিনারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটন, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাইফুল ইসলাম, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহিদুল ইসলাম, গাংনী গণঅধিকার পরিষদের সভাপতি মো. সাজেদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক। অনুষ্ঠানে বক্তারা গণঅধিকার পরিষদের ৫ বছরের পথচলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ভোরের আকাশ/আ.র