শিরোনাম
চার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

গাইবান্ধায় শিশু হত্যা মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

গাইবান্ধার সদর উপজেলায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহিম হাসান লিমন শেখকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ কোম্পানির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।গ্রেফতারকৃত আসামি গাইবান্ধা সদর উপজেলার খামার বল্লমঝাড় গ্রামের জহুরুল ইসলাম শেখের ছেলে ও হত্যার শিকার কুলসুম খাতুন স্থানীয় সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়, হত্যার শিকার শিশুকে হাসান লিমন শেখ প্রায় কুপ্রস্তাব দিয়ে আসতেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডাও ঘটে। এরই এক পর্যায়ে গত বছরের ২৪ নভেম্বর প্রতিবেশী লিয়ন মিয়া ওই শিশুকে বাড়িতে ডাকতে এসে ঘরে ওড়না প্যাঁচানো শিশুটির ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরবর্তীতে লিয়ন মিয়া ঘটনাটি মেহেদী মিয়া নামের আরেক যুবককে জানালে তারা দুজন মিলে শিশুকে নিচে নামিয়ে স্থানীয় লোকজনকে সংবাদ দেয়। পরে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় প্রথমে অপমৃত্যু মামলা হলে ময়নাতদন্তে প্রতিবেদন প্রকাশ পাওয়ার পর শিশুর মা রোজিনা বেগম জানতে পারেন যে, তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন

বিশ্ববাজারে বাড়লো সোনার দাম

পরবর্তীতে গত ১৩ মে তারিখে রোজিনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে ১৩ মে সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধার অভিযানিক দল অভিযান পরিচালনা করে খামার বল্লমঝাড় গ্রামের বসতবাড়ি থেকে মামলার প্রধান আসামি ইব্রাহিম হাসান লিমন শেখকে গ্রেফতার করেছে।

র‌্যাব-১৩ কোম্পানির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতার আসামিকে সদর থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/নি

গাইবান্ধা

শেয়ার করুন: