শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল

জামায়াত-শিবিরকে হুঁশিয়ারি ছাত্রদলের

সিপন আহমেদ, মানিকগঞ্জ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামায়াত-শিবিরের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে এবং গুপ্ত রাজনীতির বিরুদ্ধে অবস্থান জানিয়ে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

সোমবার (১৩ জুলাই) দুপুরে মানিকগঞ্জ শহরের 'ল কলেজ' এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, ‘গোপনচক্র’ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ নষ্ট করছে এবং সারা দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এ সময় তারা জামায়াত-শিবিরকে রাজাকার আখ্যা দিয়ে বাংলা ছাড়ার হুঁশিয়ারিও দেন।

বিক্ষোভ শেষে এক পথসভায় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, “ছাত্রসমাজকে লক্ষ্য করে যে ষড়যন্ত্র চালানো হচ্ছে, তা প্রতিহত করতেই আমরা রাজপথে নেমেছি। নিরীহ ছাত্রদের ব্যবহার করে শিক্ষাঙ্গনে মব তৈরি করা হচ্ছে, যা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।”

তিনি আরও বলেন, “গোপন রাজনৈতিক তৎপরতা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব বন্ধে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।”

মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মণ্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ দলের সহস্রাধিক নেতাকর্মী।

ভোরের আকাশ/এসএইচ

হুঁশিয়ারিমানিকগঞ্জছাত্রদলবিক্ষোভ

শেয়ার করুন: