শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেছারাবাদে গাছ কাঁটার রশিতে আটকে যুবকের মর্মান্তিক মৃত্যু

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গাছ কাঁটার রশিতে আটকে মো. তানিম (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সেহাংগল এলাকায় স্বরূপকাঠি–পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিম উপজেলার পানাউল্লাহপুর গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে তানিম ও তার বন্ধু আনিসুর রহমান মোটরসাইকেলে করে পিরোজপুর জেলা শহরের উদ্দেশ্যে রওনা দেন। তারা সেহাংগল এলাকায় পৌঁছালে সড়কের পাশে বেলায়েত নামে এক ব্যক্তি গাছ কাটছিল। গাছ নামানোর জন্য সড়কের ওপর আড়াআড়িভাবে রশি বেঁধে রাখা হয়। মোটরসাইকেল চালক আনিস রশি দেখে মাথা নিচু করলেও পেছনে বসা তানিম খেয়াল করতে পারেননি। এসময় রশি তার গলায় পেঁচিয়ে যায় এবং তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী মো. ফয়সাল বলেন, মোটরসাইকেলটি রশির কাছে পৌঁছালে চালক মাথা নিচু করে বাঁচতে পারলেও পেছনের আরোহী তানিম রশিতে আটকে সড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. লিমা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই তানিমের মৃত্যু হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরন হওয়ায় তিনি মারা যান।

ভোরের আকাশ/মো.আ.

পিরোজপুরযুবকমৃত্যু

শেয়ার করুন: