শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে মাদক পাচারের সময় ট্রাকসহ আটক ২

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জামালপুরে মাদক পাচারের সময় একটি ট্রাকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের জামালপুর পৌর শহরের কম্পপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- জামালপুর সদরের কাচাসড়া গ্রামের মাজেদ আলীর পুত্র  ট্রাক চালক খোকন এবং ট্রাকটির চালকের সহকারী বেলটিয়া এলাকার নায়েব আলী শেখের পুত্র সজল।

অভিযোগ রয়েছে ট্রাকের মালিক আওয়ামী লীগের আমলের প্রভাবশালী এই সুবিধাবাদী ব্যবসায়ী ও মেসার্স দূর্গা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র সাহা। দীর্ঘ দিন যাবত তার বিভিন্ন ব্যবসার আড়ালে তার নিজস্ব পরিবহনের মাধ্যমে মাদক পাচার করলেও অদৃশ্য কারণে সব সরকারের আমলেই ধরাছোঁয়ার বাইরে থাকেন।

এ বিষয়ে আটককৃত ট্রাকের মালিক মেসার্স দূর্গা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র সাহার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

জামালপুর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, গোপন সংবাদে শহরের কম্পপুর এলাকায় অভিযান চালিয়ে ভূট্টা ভর্তি একটি ট্রাকসহ তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/জাআ

মাদক পাচারজামালপুরআটক

শেয়ার করুন: