সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সমস্যা সমাধানে
কালিয়ায় ইমাম-আলেমদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মাদক, দুর্নীতি ও সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইমাম ও আলেমদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মূলশ্রী গ্রামে চাপাইল-মূলশ্রী-চর মধুপুর শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ও সম্মিলিত ইমাম ও খতিব পরিষদের সভাপতি মুফতি আজহারুল ছালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক ও দারুল আরকাম প্রকল্পের পরিচালক (পিডি) মাওলানা আনিসুজ্জামান সিকদার কাসেমী।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, নড়াগাতী থানা ইনচার্জ মো. হোসেন আলি আলোচনা সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, মাদক ও দুর্নীতি প্রতিরোধ, সন্ত্রাস নির্মূল এবং সামাজিক অবক্ষয় রোধে ইমাম ও আলেমদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমাম ও আলেমদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মাদক, দুর্নীতি, সন্ত্রাসসহ নানা সামাজিক অপরাধ প্রতিরোধে তাঁরা কার্যকর ভূমিকা রাখতে পারেন।
ভোরের আকাশ/রই