কলাপাড়ায় শিক্ষকদের সঙ্গে এবিএম মোশাররফ হোসেনের মতবিনিময় সভা
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের সাথে উপজেলার বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় পৌরসভারঅডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ নাসির উদ্দীন হাওলাদার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। প্রথান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপি সরকার গঠন করতে পারলে সবথেকে উচ্চ মর্যাদাবান হবেন শিক্ষক সমাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারন সম্পাদক এ্যাড, মো.হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড,মো খন্দকার নাসির উদ্দীন, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কালিম উল্লাহ, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.সাইফুর রহমান, আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অধির ঢালিসহ বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষক বৃন্দ।
জাতীয় সংগীত, কোরআন তেলোয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো.মাসুম বিল্লাহ, নাওভাঙ্গা সালেহিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আবু তালেব ইভান মাতুব্বর, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলইমরান হারুন।
ভোরের আকাশ/এসএইচ