শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ভোলায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের ১ হাজার চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ আগস্ট ২০২৬, ৫:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোলায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের ১ হাজার চারা রোপণ
ভোলায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের ১ হাজার চারা রোপণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভোলায় এক হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে জেলা ছাত্রদল।

শনিবার (৮ আগস্ট) সকালে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের প্রেম রোডের সড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন ফলজ ও বনজ প্রজাতির প্রায় এক হাজার চারা রোপণ করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর।

উদ্বোধনী বক্তব্যে গোলাম নবী আলমগীর বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা ছাত্রদলের এই উদ্যোগ প্রশংসনীয়। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে এ ধরনের কর্মসূচি আরও বিস্তৃতভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।

আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

পরে গোলাম নবী আলমগীরের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা প্রেম রোডের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর সোপান, হারুন অর রশিদ ট্রুম্যান ও বশির হাওলাদার, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া বেলালসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/এনএ

ভোলায়ছাত্রদল

শেয়ার করুন: