শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘনায় নিহত ১, আহত পুলিশ সদস্য

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ৩:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ সড়কের চেরাগআলী বাসস্ট্যান্ড বিআরটি ফ্লাইওভারে উপরে তেলবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই একজন মারা যায়।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে চেরাগআলী এলাকায় ফ্লাইওভারের উপরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, এপিবিএন-১ এ কর্মরত এএসআই মো. সাঈদ হোসেন, তার বড় ভাইয়ের স্ত্রী শিল্পী আক্তারকে (৪০) নিয়ে তার মোটরসাইকেল যোগে ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে ব্যাংকে যাচ্ছিলেন।

এমন সময়  একটি তেলবাহী ট্রাকের সাথে  তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পুলিশ সদস্যের ভাবি নিহত হয় এবং পুলিশ সদস্য আহত হয়।

পরে স্থানীয় লোকজন টঙ্গী পশ্চিম থানা পুলিশকে সংবাদ দিলে টঙ্গী পশ্চিম থানার এস আই মো. হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ হেফাজতে নেন এবং আহত পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।

এ ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায় এবং ট্রাকটি টঙ্গী পশ্চিম থানা পুলিশ হেফাজতে নেয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর বলেন, লাশ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/মো.আ.

টঙ্গীনিহতপুলিশসংঘর্ষ

শেয়ার করুন: