শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মাদকমুক্ত সমাজ গড়তে বামনীতে সচেতনতামূলক সভা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নে যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকবর মাঝি বাড়ির জামে মসজিদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বামনী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলম বাহার।

যুবদল নেতা জাহাঙ্গীর আলম মাঝির সঞ্চালনায় এবং বামনী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার সওদাগরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, উপজেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি জিয়া উদ্দিন চৌধুরী, ইউনিয়ন মহিলা নেত্রী কাজী ফাতেমা, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শান্ত ইসলাম, বিএনপি নেতা সবুজ রানা ও লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বাহারুল আলম বাহার বলেন, মাদকের ভয়াবহতা থেকে পরিবার ও সমাজকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। বিশেষ করে যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সব সময় ভালো কাজের পক্ষে। ব্যক্তিগত ও পারিবারিক অর্থ ব্যয় করে তিনি রাজনীতি করেন উল্লেখ করে বলেন, কোনো গোপন বৈঠক বা ষড়যন্ত্র করে তাঁদের ভালো কাজ থেকে বিরত রাখা যাবে না। ভালো কাজের মাধ্যমেই তাঁদের মোকাবিলা করতে হবে।

আরও পড়ুন

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বাহারুল আলম বাহার বলেন, ৭ নম্বর বামনী ইউনিয়নে চাঁদাবাজ, রংবাজ, কমিশন-বাণিজ্যে জড়িত কিংবা মাদকাসক্ত ব্যক্তিদের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান না। জনগণের ভোটে সৎ, যোগ্য ও জনবান্ধব ব্যক্তিরাই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্যের প্রতি ইউনিয়নের উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে যোগ্য ও জনবান্ধব প্রার্থীকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তিনি।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: