সোনালী ধানে কালো রঙের চাল
সোনালী ধানে কালো রঙের চাল ব্যতিক্রম ধরনের বহু ঔষধী গুণ সম্পন্ন প্রস্তাবিত এই নতুন জাত ব্রি ধান-১১৫ মানবদেহের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। এছাড়া ধানটি ডায়বেটিস রোগী বান্ধব ও বহু ঔষধী গুণ সম্পন্ন বলে জানা গেছে। জাতটি শীঘ্রই অবমুক্ত করা হবে বলে ব্রি সূত্রে জানা গেছে।
ব্রির পরিচালক (গবেষণা) ও এগ্রোমেট ল্যাবরেটরি চীফ ড. মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, আমাদের দেশের বরো মৌসুমে চাষ যোগ্য এই ধানের গাছ ,ধানের রং সোনালী কিন্তু ও চাল কালো রঙের। চালটি ভিটামিন-ই বা টোকোফেরল যুক্ত। ভিটামিন-ই বা টোকোফেরল হলো চর্বিতে-দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোষকে মুক্ত র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে-রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ধমনীতে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়; ত্বকের স্বাস্থ্য, কোষ পুনরুদ্ধার এবং চুলের উন্নতিতে সহায়তা করে, এবং স্নায়ু এবং পেশীর স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখে।
তিনি আরো জানান, ভিটামিন ই-এর ঘাটতিতে মানুষের শরীরে পেশী দুর্বলতা, দৃষ্টি সমস্যা, অসাড়তা এবং ক্লান্তি দেখা দিতে পারে। এই সমস্যা সমাধানে ব্রি শীঘ্রই নিয়ে আসছে ভিটামিন-ই বা টোকোফেরলযুক্ত ধানের জাত ব্রি ধান১১৫। যেটিতে ভিটামিন-ই এর পরিমাণ ১৫ মি.গ্রা./কেজি। জাতটির জীবনকাল: ১৪০ দিন (বোরো), গাছের উচ্চতা: ১০৭ সেমি, অ্যামাইলোজ: ২৩% চালের আকৃতি: মধ্যম সরু দানা, ফলন: ৭.৪ টন/হে., তবে উপযুক্ত ব্যবস্থাপনায় ৮.৬ টন/হে. পর্যন্ত হতে পারে।
ভোরের আকাশ/জাআ