শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২৫, ৭:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

গাজীপুরে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ফুটওভার ব্রিজের নিচ থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (২১ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান, ভ্যান চলক ও হেলপারকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায় বলে প্রেস ব্রিফিং এ জানিয়েছে ডিবি।

আটককৃত কাভার্ড ভ্যানের ড্রাইভার মােঃ ইমরান হােসেন (২৪) সিরাজগঞ্জের চৌহানী উপজেলার বোয়াল কান্দি গ্রামের আমির হামজার পুত্র ও হেলপার মোঃ আরিফ হোসেন বাপ্পী ওরফে বাবু (২৪) নেত্রকোনার রৌহা জামতলা বাজারের মৃত সাহাবুদ্দিনের পুত্র।

প্রেস ব্রিফিংকালে পুলিশ জানায়, কাভার্ড ভ্যানে চারটি প্লাটিকের বস্তায় কৌশলে রক্ষিত অবস্থায় ছিলো ১৬০ বোতল মাদক।  যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ২৮ হাজার টাকা। মাদকের বস্তাগুলো তারা মাওনার তাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ির কাছে নিয়ে যাচ্ছিলো। দ্রুত সময়ের মধ্যে তাজুল ইসলামকে গ্রেফতার করবে বলে জানিয়েছে পুলিশ।

ভোররে আকাশ/এসএইচ

শ্রীপুরগাজীপুরউদ্ধারভারতীয় মদ

শেয়ার করুন: