শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় মাদকসহ গ্রেফতার ২

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫, ৬:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার শহরে সোহাগ বোর্ডিং (আবাসিক) থেকে ১৩১ বোতল এসকাফ নামের মাদকদ্রব্য জব্দ করেছে র‌্যাব। একইসঙ্গে আব্দুল মতিন (৫০) ও কামাল হোসেন (৬৫) নামের দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার মাদককারবারি আব্দুল মতিন ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল ধানাধীন রাউতনগর গ্রামের মৃত আব্দুল জব্বার মুন্সির ছেলে ও কামাল হোসেন একই গ্রামের মৃত আব্দুল বাসির ছেলে।

প্রেন বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার সোহাগ বোর্ডিং-এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭-গ নম্বর রুমের আব্দুল মতিনের হেফাজতে থাকা ৭১ বোতল ও কামাল হোসেনের হেফাজতে থাকা ৬০ বোতলসহ মোট ১৩১ বোতল এসকাফ নামের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

প্রাথমিকভাবে নিশ্চিত হয় যে, ওই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য এসকাফ ক্রয় করে তা দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।

গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এসএইচ

গাইবান্ধাগ্রেফতার

শেয়ার করুন: