শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ৩:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

হবিগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯), সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি চৌকস দল বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

র‍্যাব জানায়, রোববার (২৪ আগস্ট) রাত ২২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন চা-বাগান সড়ক এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— সুরুতা গ্রামের মৃত আবু শামার ছেলে  শাহাবউদ্দিন (৩৫)এবং গোয়ালনগর গ্রামের মৃত মিশু মিয়ার ছেলে মোসা মিয়া (৩৮)।

র‍্যাব সূত্রে জানা যায়, আটক আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা মাধবপুর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করতো। জিজ্ঞাসাবাদে তারা গাঁজা ও গাঁজার গুঁড়া বিক্রির উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

হবিগঞ্জর‌্যাবমাদক কারবারিআটক

শেয়ার করুন: