শিরোনাম
খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

ধামরাইয়ে ৪ বাড়ির সামনে কাফনের কাপড়, আতর ও গলাকাটা মুরগি: এলাকাজুড়ে আতঙ্ক

ধামরাই (ঢাকা) উপজেলা প্রতিনিধি

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ঢাকার ধামরাইয়ে রাতে গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তার বাড়িসহ ৩ বাড়ির সামনে কাফনের কাপড়, আতর, সাবান ও গলাকাটা মুরগি রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারসহ স্থানীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে। বৃহষ্পতিবার(৫ নভেম্বর) ভোর রাতে উপজেলার কুল্লা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বড় চন্দ্রাইল গ্রামের মোসলেহ উদ্দিন, ওয়াহিদ ভূইয়া রিপন ও সেন্টু মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।

এর কয়েক মাস আগে সোহরাব হোসেন সাগরের বাড়ির সামনেও কাফনের কাপড়, আতর গোলাপজল রেখে দিয়েছিল।

ভুক্তভোগী ও স্থানীয়দের কাছে থেকে জানা যায়, গত মাসে মোসলেহ উদ্দিনের বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটে। ওই পরিবারকে যারা সহযোগিতা করেছিলেন তাদের বাড়ির সামনে ভোর রাতে এবার কাফনের কাপড়, আতর, সাবান ও গলাকাটা মুরগি রেখে দেয়।

জমি সংক্রান্ত বিষয়েই এমন ঘটনা ঘটাচ্ছে বলে অনেকেই ধারণা করছে অনেকেই। মোসলেহ উদ্দিন ও সোহরাব হোসেন সাগরের সাথে জমি সংক্রান্ত ঝামেলার কারনেই এমন ঘটনা ঘটছে।

মোছলেহ উদ্দিন বলেন, গত মাসের ২০ তারিখে আমার বাড়িতে আগুন দেয়। এতে বসতঘরে খাট,আলমারিসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায় । এ সময় মুঠোফোনে হুমকিও দেওয়া হয়েছিল। থানায় অভিযোগ করি কিন্তু থানা থেকে কোন সহযোগিতা পায়নি। সেই ঘটনা শেষ না হতেই আবার আমার বাড়িসহ আরো দুই বাড়িতে কাফনের কাপড়, সাবান, আতর, গোলাপজল রেখে দিয়েছে।

আরও পড়ুন

বিরামপুরে একুয়া থিম পার্কে প্রশাসনের অভিযান, ২৩ তরুণ-তরুণী আটক

গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী ওয়াহিদ ভূইয়া রিপন বলেন, প্রতিবেশীর বাড়িতে আগুন লাগার পর সহযোগিতা করায় তাদের ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছি। কিন্তু কে বা কারা এ ঘটনা ঘটাচ্ছে তা জানতে পারি নাই। আমরা প্রশাসনের সহায়তা চাচ্ছি।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: