শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় চা দোকানির রক্তাক্ত মরদেহ উদ্ধার, আটক ২

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৫ ডিসেম্বর ২০২৫, ১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মহিদুল ইসলাম সরদার (৪৫) নামে এক চা দোকানির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুই জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মহিদুল ইসলাম ওই এলাকার নজির সরদারের ছেলে। মহিদুল স্থানীয় শিবপুর বাজারের চা বিক্রেতা ছিলেন। এছাড়াও তিনি মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন জানায় পুলিশ। আটকরাকৃত হলেন ওই ইউনিয়নের কোরলগাছা এলাকার শামছুল ইসলামের ছেলে বেলাল হোসেন (৪২) ও একই এলাকার সন্তোষ কুমার (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাতের কোনো এক সময় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। এদিকে রাতভর বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে সকালে বাড়ির পাশের একটি নির্জন ভিটায় মহিদুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, রাতের কোনো এক সময় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়েছে। এজাহার পেলে মামলা করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

গাইবান্ধামরদেহ উদ্ধারআটক

শেয়ার করুন: