শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাউফলে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে কাপনের কাপড় পরে বিক্ষোভ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ৬:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদারের মনোনয়ন বাতিলের দাবিতে কাপনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার ও মো. মুনির হোসেনের সমর্থকরা।  দুই গ্রুপ একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের হাচন দালাল মার্কেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ জব্বার মৃধা।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে “ফারুক–মুনির দুই ভাই, রাজপথ ছাড়ি নাই”, “শহিদুল আলমের মনোনয়ন মানি না, মানবো না”, “বিএনপির মনোনয়ন বাতিল করতে হবে" ইত্যাদি স্লোগান দেওয়া হয়। পরে উপজেলা পরিষদের সামনের সড়ক অবরোধ করে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির আহবায়ক  আব্দুল জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, অরু বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ পলাশ, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক খলিলুর রহমান, আশরাফ আলী সরদার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ,সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আরও অনেকে।

বক্তারা শহিদুল আলম তালুকদারের মনোনয়ন পরিবর্তনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান। 

বিক্ষোভ সমাবেশ কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন।

ভোরের আকাশ/এসএইচ

বাউফলবিক্ষোভবিএনপি

শেয়ার করুন: