শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

খানসামায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুরের খানসামা উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮  অক্টোবর) সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার। সভাপতির বক্তব্যে তিনি নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং অন্যদেরও এ অভ্যাসে উৎসাহিত করার মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে বক্তব্য দেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির তালুকদার, দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন।

আরও পড়ুন

মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী

আরো উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাঈয়েদ আহমেদ সেলিম বুলবুল, এবং উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুল আলম।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় বিভিন্ন  শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: