শিরোনাম
বাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

আলমডাঙ্গায় অতিরিক্ত খাজনা আদায় বন্ধে ইউএনওর উদ্যোগ

আলমডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ৬:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হাট-বাজারে অতিরিক্ত খাজনা ও টোল আদায় বন্ধে উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। সরকার নির্ধারিত হারে খাজনা আদায় নিশ্চিত করতে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে টোল আদায়ের তালিকা টাঙানো এবং জনসচেতনতায় মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

উদ্যোগের অংশ হিসেবে আলমডাঙ্গা পৌরসভা ও উপজেলার বিভিন্ন হাট-বাজারের গুরুত্বপূর্ণ স্থানে সরকার নির্ধারিত খাজনা ও টোল আদায়ের তালিকা প্রকাশ্যে টাঙানো হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মাইকিং করে সাধারণ মানুষ, কৃষক ও ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত খাজনার হার সম্পর্কে অবহিত করা হচ্ছে।

এতে হাট-বাজারে পণ্য কেনাবেচা করতে আসা কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সহজেই জানতে পারবেন কোন পণ্যের জন্য কত টাকা খাজনা বা টোল দিতে হবে। ফলে নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ কমবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন হাট-বাজারে খাজনা ও টোল আদায় নিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এতে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এমন পরিস্থিতিতে সরকারি নির্ধারিত তালিকা জনসমক্ষে প্রকাশ এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচারের উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

আরও পড়ুন

কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

সচেতন মহলের মতে, সরকারি নির্ধারিত খাজনা আদায়ের বিষয়টি সাধারণ মানুষের কাছে স্পষ্ট করা গেলে অতিরিক্ত অর্থ আদায়ের প্রবণতা নিয়ন্ত্রণ করা সহজ হবে। জনস্বার্থে ইউএনও শাহীনুর আক্তারের নেওয়া এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

তবে সুশীল সমাজের প্রতিনিধিদের দাবি, শুধু হাট-বাজারে সরকারি নির্ধারিত খাজনা ও টোলের তালিকা টাঙিয়ে রাখলেই হবে না, এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ, ইতিমধ্যে বিভিন্ন হাট-বাজারে সরকারি নির্ধারিত টোলের বাইরে সাধারণ মানুষের কাছ থেকে দ্বিগুণ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। তাই তালিকা টাঙানোর পাশাপাশি নিয়মিত তদারকি, নজরদারি এবং অতিরিক্ত খাজনা আদায়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, সাধারণ মানুষ যাতে নির্ধারিত হারের বাইরে এক টাকাও অতিরিক্ত দিতে বাধ্য না হন, সেটি নিশ্চিত করতে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: