শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাজিরপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
নাজিরপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্বেগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রামভদ্রা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আঃ খালেক এর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ জহির শেখ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহব্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান দুলাল।

বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম ফরাজী, মোঃ তাওহীদূল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ সফিকুল ইসলাম শাফিক, মোঃ কবির হোসেন, ছাত্র নেতা মেহেদী হাসান রুবেল, স্হানীয় বিএনপি নেতা হাফেজ মাওলানা ইউনুস প্রমুখ।

এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রূপরেখা জাতির সামনে তুলে ধরেন। এটা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে।

তারা আরও বলেন, স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

বক্তব্যে আরো বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে গুরুপিং রাজনীতি বন্ধ করতে হবে, যারা বিএনপির সাথে রাজনীতি করে তারা অবশ্যই উপজেলা ও জেলা কমিটির নির্দেশ মেনে রাজনীতি করতে হবে, এর বাইরে কোনো রাজনীতি করার সুযোগ নেই।

ভোরের আকাশ/এসএইচ

নাজিরপুরমতবিনিময় সভাবিএনপি

শেয়ার করুন: