শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব ও জেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক আব্দুল লতিফ আকন্দ ও পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক কামাল হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার। এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি জেলা শহরে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গত ৮ নভেম্বর গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়। ওই মামলায় আব্দুল লতিফ আকন্দ ও কামাল হোসেন বাবু এজাহার ভুক্ত আসামি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহর এলাকায় ডিবি পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। এসময় আব্দুল লতিফ ও কামাল হোসেন বাবুকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, গ্রেফতার আব্দুল লতিফ ও কামাল হোসেন বাবু ওই মামলার এজাহারভুক্ত আসামি। বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভোরের আকাশ/জাআ

স্বেচ্ছাসেবক দলগাইবান্ধাছাত্রলীগগ্রেফতার

শেয়ার করুন: