নড়াইলে উষার আলো সূর্য সংঘের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সরকারি মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নড়াইলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উষার আলো সূর্য সংঘের আয়োজনে শনিবার (৩০ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার।
সংগঠনের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকবর মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সায়েম আলী খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মো: আলমগীর হোসাইন,নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলু, সমাজসেবক ও ব্যবসায়ী আনিসুল আজম, ইঞ্জিনিয়ার গোলাম রাব্বি, আবু মুসা, উষার আলো সূর্য সংঘের সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ, বুয়েট শিক্ষার্থী শেখ ইমতিয়াজ, শিক্ষার্থী রাফাত জামিলসহ উষার আলো সূর্য সংঘের সদস্যগণ।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জেলার প্রায় ১৩০ কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
ভোরের আকাশ/এম