রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ব্রাহ্মণখালী এলাকায় ওয়ালটন শোরুমের পেছনে এ খেলার আয়োজন করা হয়।
মাদককে না বলুন, খেলাকে হ্যাঁ বলুন—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত ফাইনাল খেলায় বিবাহিত বনাম অবিবাহিত দল অংশ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ বাছির উদ্দিন (বাচ্চু)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নূর নবী ভূঁইয়া। খেলার উদ্বোধন করেন ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. শরীফ মিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাসুদ বাবুল, অ্যাডভোকেট আব্দুস সাত্তার ভূঁইয়া, মো. ছালাউদ্দিন মোল্লা, মো. মজিবুর রহমান মোল্লা, মো. মোস্তফা মিয়া, মো. মানসুর মিয়া ও মো. নজরুল মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ভোরের আকাশ/রই