ভারতীয় আগ্রাসন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ভারতীয় আগ্রাসন ও কলকাতায় গনহারে মুসলিম নির্যাতনের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদি জনতা।
বৃহস্পতিবার (১৪ মে) বিকালে পৌর শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে
শ্রীপুর জান্নাতুল আতফাল মাদরাসার মোহতামিম শায়খুল হাদীস মুফতি কাজী মইন উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলনে পৌর সভাপতি মাওলানা নাসির উদ্দীন, মাওলানা মাজেদুল ইসলাম আমেনি,মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা ভারতীয় আগ্রাসন বন্ধ ও কলকাতায় গনহারে মুসলমানদের উপর নির্যাতন সহ মসজিদ ও ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের হামলা নিয়ে নিন্দা জানান।
এ ব্যপারে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।
ভোরের আকাশ/ র.ই