খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের খবর এর সম্পাদক ও এখন টেলিভিশনের ব্যুরো প্রধান মো. তরিকুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা। সাংবাদিক তরিকুল ইসলামের মাতা শিরিনা বেগম (৭৯) দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সোয়া ১০টায় খুলনা মহানগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ আছর পূর্ব বানিয়াখামার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে টুটপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বিবৃতিদাতার হলেন, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহজালাল মোল্লা মিলন, সহ-সভাপতি হাসান আল-মামুন, যুগ্ম সাধারন সম্পাদক মো. আরিফ বিল্লাহ, কোষাধ্যক্ষ মো. মাহফুজুল আলম সুমন, নির্বাহী সদস্য আরিফুর রহমান সোহেল ও আরাফাত হোসেন অনিক, সদস্য নেয়ামূল হোসেন কচি, আবু সাঈদ, আমির সোহেল, আবুল বাশার, জাকারিয়া হোসেন তুষার, জুয়েল শেখ, শেখ মো. রাসেল, মো. রফিক আলী, মাহাবুবুর রহমান, জিএম দুলাল, শেখ জালাল, মো. শাকিল, তানবির ইসলাম প্রান্ত, আব্দুল হালিমসহ সংগঠনের সকল সদস্য।
বিবৃতিতে খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
ভোরের আকাশ/র.ই