শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

নৈরাজ্য করলে দেশ হবে জাহান্নাম: যুবদল নেতা আশ্রাফ বাবু

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৮:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশ্রাফ বাবু। তিনি বলেছেন, সারা বাংলাদেশের কোথাও নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন নৈরাজ্য করলে তাদের জন্য এই দেশটা হবে জাহান্নাম।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় যুবদলের নির্দেশক্রমে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশ্রাফ বাবু বলেন, বিএনপি মধ্যপন্থার দল, গণমানুষের দল। দলটি সব সময় মানুষের সঙ্গে নম্র ও ভদ্র আচরণ করে। তবে এই আচরণকে কেউ দুর্বলতা মনে করে নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে তাকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা জুলাই আন্দোলনে ১৪০০ মানুষকে হত্যা করেছেন। মানুষের চোখ, হাত-পা কেড়ে নিয়ে রক্তাক্ত করেছেন। সেই হাত দিয়ে আবার দেশ রক্ষার কথা বলছেন। শেখ হাসিনা এ দেশে ৫০ বছর ক্ষমতায় টিকে থাকার পরিকল্পনা করেছিলেন। এ জন্য জিয়াউল আহসানকে দিয়ে ১০ হাজার মানুষ হত্যার পরিকল্পনা করেছিলেন। এমনকি নিজের দলের নেতাকর্মীদেরও হত্যার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ করেন তিনি।

আশ্রাফ বাবু আরও বলেন, শেখ হাসিনা একজন ভয়ংকর অপরাধী। তাকে দণ্ডিত অপরাধী হিসেবে গ্রহণ করতে চান তারা। অন্যথায় তাকে দেশে চান না বলেও মন্তব্য করেন তিনি।

জেলা যুবদলের সভাপতি নুরুল আমিন খান আকাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল গাজী বাহারের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার শাওন।

আরও পড়ুন

ওয়ানডে সিরিজে ভালো করতে মুখিয়ে টাইগাররা

শুভেচ্ছা বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সভাপতি মানিকুর রহমান মানিক।

সমাবেশের আগে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়কে মিছিল করেন। পরে তারা জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে যোগ দেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: